ওই আসে ওই অতি ভৈরব

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ওই আসে ওই অতি ভৈরব হরষে
জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে
ঘনগৌরবে নবযৌবনা বরষা
শ্যামগম্ভীর সরসা।
গুরু গর্জনে নীল অরণ্য শিহরে,
উতলা কলাপী কেকাকলরবে বিহরে—
নিখিলচিত্তহরষা
ঘনগৌরবে আসিছে মত্ত বরষা।
কোথা তোরা অয়ি তরুণী পথিকললনা,
জনপদবধু তড়িতচকিতনয়না,
মালতীমালিনী কোথা প্রিয়পরিচারিকা,
কোথা তোরা অভিসারিকা।
ঘনবনতলে এসো ঘননীলবসনা,
ললিত নৃত্যে বাজুক স্বর্ণরসনা,
আনো বীণা মনোহারিকা।
কোথা বিরহিণী, কোথা তোেরা অভিসারিকা
আনো মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা,
বাজাও শঙ্খ, হুলুরব করে বধুরা—
এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী,
ওগো প্রিয়সুখভাগিনী।
কুঞ্জকুটিরে অয়ি ভাবাকুললোচনা,
ভূর্জপাতায় নবগীত করো রচনা
মেঘমল্লাররাগিণী।
এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী।
কেতকীকেশরে কেশপাশ করো সুরভি,
ক্ষীণ কটিতটে গাঁথি লয়ে পরো করবী।
কদম্বরেণু বিছাইয়া দাও শয়নে,
অঞ্জন আঁকো নয়নে।
তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া
ভবনশিখীরে নাচাও গণিয়া গণিয়া
স্মিতবিকশিত বয়নে—
কদম্বরেণু বিছাইয়া ফুলশয়নে।
এসেছে বরষা, এসেছে নবীন বরষা,
গগন ভরিয়া এসেছে ভুবনভরসা।
দুলিছে পবনে সনসন বনবীথিকা,
গীতময় তরুলতিকা।
শতেক যুগের কবিদলে মিলি আকাশে
ধ্বনিয়া তুলিছে মত্তমদির বাতাসে
শতেক যুগের গীতিকা।
শতশতগীতমুখরিত বনবীথিকা।

Transliteration in English

Oi aase oi oti bhoirabo haroshe
Jalosinchito  khitisourabhorabhose
Ghanogaurabe nabojoubano  barosha
Shyamogombhiro sarosa.
Guru garjone nilo aarony shihare,
Utala kalaapi keka kalorabe bihare -
Nikhilochittoharosha
Ghanogourabe aasiche matto barosha.

Kotha tora oi taruni pothikolalona,
Janopadobodhu toritochokitonayona,
Maalotimaalini kotha priyoporichaarika,
Kotha tora obhisaarika.
Ghanobanotale eso ghanonilobasona,
Lolito nritte baajuk swarnorasona,
Aano bina monohaarika.
Kotha birohini, kotha tora obhisaarika.

Aano mridang murajo muroli modhura,
Baajao shankho, hulurab karo bodhura -
Eseche barosha, ogo nabo onuraagini,
Ogo priyosukhobhasgini.
Kunjokutire oi bhaabaakulolochana,
Bhurjopaatay nabogito karo rachona
Meghomallarraagini.
Eseche barosha, ogo nabo onuraagini.

Ketokikeshare keshopaas karo surobhi,
Khino kotitate gnaathi loye paro karobi.
Kadamborenu bichhaiya daao shayone,
Aanjono aanko nayone.
Taale taale duti kankano kanokoniya
Bhabonoshikhare naachao goniya goniya
Smitobikosito bayone -
Kadamborenu bichhaiya phuloshayone.

Esechhe barosha, esechhe nobina barosha,
Gagono bhoriya esechhe bhubonobharosa.
Dulichhe pabone sanosano banobithika,
Gitomay torulotika.
Shatek juger kobidale mili aakashe
Dhoniya tulichhe mattomodir baatase
Shatek juger gitika.
Satosatogitomukhorito banobithika.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ওই আসে ওই অতি ভৈরব” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ওই আসে ওই অতি ভৈরব” গানটি শুরু হয়:

তি ভৈরব হরষে
জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে
ঘনগৌরবে নবযৌবনা বরষা
শ্যামগম্ভীর সরসা।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ওই আসে ওই অতি ভৈরব” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ওই আসে ওই অতি ভৈরব” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওই আসে ওই অতি ভৈরব” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ওই আসে ওই অতি ভৈরব” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান