প্রভু, তোমা লাগি
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
প্রভু, তোমা লাগি আঁখি জাগে;
দেখা নাই পাই
পথ চাই,
সেও মনে ভালো লাগে।
ধুলাতে বসিয়া দ্বারে
ভিখারি হৃদয় হা রে
তোমারি করুণা মাগে;
কৃপা নাই পাই
শুধু চাই,
সেও মনে ভালো লাগে।
আজি এ জগতমাঝে
কত সুখে কত কাজে
চলে গেল সবে আগে;
সাথি নাই পাই
তোমায় চাই,
সেও মনে ভালো লাগে।
চারি দিকে সুধা-ভরা
ব্যাকুল শ্যামল ধরা
কাঁদায় রে অনুরাগে;
দেখা নাই পাই
ব্যথা পাই,
সেও মনে ভালো লাগে।
Transliteration in English
Probhu toma laagi aankhi jage; Dekha naai paai Patho chaai, Seo mone bhaalo laage. Dhulate bosiya dwaare Bhikari hridoy ha re Tomari koruna maage; Kripa naai paai Shudhu chaai, Seo mone bhaalo laage. Aaji e jagoto maajhe Kato sukhe kato kaaje Chole gelo sabe aage; Saathi naai paai Tomaay chaai, Seo mone bhaalo laage. Chaaridike sudha bhara Byakulo shyamolo dhara Knaaday re anuraage; Dekha naai paai Byatha paai Seo mone bhaalo laage.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“প্রভু, তোমা লাগি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“প্রভু, তোমা লাগি” গানটি শুরু হয়:
প্রভু, তোমা লাগি আঁখি জাগে;
দেখা নাই পাই
পথ চাই,
সেও মনে ভালো লাগে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“প্রভু, তোমা লাগি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“প্রভু, তোমা লাগি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“প্রভু, তোমা লাগি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“প্রভু, তোমা লাগি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।