সকলকলুষতামসহর

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

সকলকলুষতামসহর, জয় হোক তব জয়—
অমৃতবারি সিঞ্চন কর’ নিখিলভুবনময়—
মহাশান্তি, মহাক্ষেম,
মহাপুণ্য, মহাপ্রেম॥
জ্ঞানসূর্য-উদয়-ভাতি ধ্বংস করুক তিমিররাতি—
দুঃসহ দুঃস্বপ্ন ঘাতি অপগত কর’ ভয়॥
মোহমলিন অতি-দুর্দিন-শঙ্কিত-চিত পান্থ
জটিল-গহন-পথসঙ্কট-সংশয়-উদ্‌ভ্রান্ত।
করুণাময়, মাগি শরণ— দুর্গতিভয় করহ হরণ,
দাও দুঃখবদ্ধতরণ মুক্তির পরিচয়॥

Transliteration in English

Sakolokolushotaamsohar, jay hok tabo jay -
Amritobaari sinchan karo nikhilobhubanomoy -
Mahashaanti, mahakhem,
Mahapunya, mahaprem.
Gyansurjo-udayo-bhaati  dhangsho koruk timiro raati -
Duhsaho duswapno ghaati apogato karo bhay.
Mohomolin oti-durdin-shankito-chito pantho
Jotil-gahon-pathsankato-sanshayo-udbhranto.
Karunamay, maagi sharon -   durgotibhay karoho haron,
Daao dukkhobandhotaron muktir porichoyi.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সকলকলুষতামসহর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সকলকলুষতামসহর” গানটি শুরু হয়:

সকলকলুষতামসহর, জয় হোক তব জয়—
মৃতবারি সিঞ্চন কর’ নিখিলভুবনময়—
মহাশান্তি, মহাক্ষেম,
মহাপুণ্য, মহাপ্রেম॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সকলকলুষতামসহর” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“সকলকলুষতামসহর” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সকলকলুষতামসহর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“সকলকলুষতামসহর” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান