সীমার মাঝে, অসীম, তুমি
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর—
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর।
কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে অরূপ,
তোমার রূপের লীলায় ভাগে হৃদয়পুর। আমার
মধ্যে তোমার শোভা এমন সুমধুর।
তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে,
বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে।
তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া,
হয় সে আমার অশ্রুজলে সুন্দরবিধুর।
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর।
Transliteration in English
Simar maajhe, asim, tumi baajao aapon sur. Aamar modhye tomar prokash taai eto madhur. Kato borne kato gandhye, kato gaane kato chhande, Arup tomar ruper lilay jaage hridoypur. Aamar modhye tomar shobha emon sumodhur. Tomay aamay milon hole sakoli jaay khule, Biswasagor dheu khelaye utthe takhon dule. Tomar aaloy naai to chhaaya, aamar maajhe paay se kaaya, Hoy se aamar osrujole sundorbidhur. Aamar modhye tomar shobha emon sumodhur.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সীমার মাঝে, অসীম, তুমি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সীম, তুমি বাজাও আপন সুর—
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর।
রূপ,
তোমার রূপের লীলায় ভাগে হৃদয়পুর। আমার
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।