তোমার আসন পাতব কোথায়
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
তোমার আসন পাতব কোথায় হে অতিথি।
ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি।
ছিল ফুটে মালতীফুল কুন্দকলি,
উত্তরবায় লুঠ ক’রে তায় গেল চলি—
হিমে বিবশ বনস্থলী বিরলগীতি
হে
অতিথি। সুর-ভোলা ওই ধরার বাঁশি লুটায় ভুঁয়ে,
মর্মে তাহার তোমার হাসি দাও না ছুঁয়ে।
মাতবে আকাশ নবীন রঙের তানে তানে,
পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে—
জাগবে বনের মুগ্ধ মনে মধুর স্মৃতি
হে অতিথি।
Transliteration in English
Tomar aason paatbo kothay hey otithi. Chheye gechhe sukno paatay kanonobithi. Chhilo phute malotiphul kundokoli, Uttarobaay luth kore taay gelo choli- Hime bibaso bonosthali biralogiti Hey otithi. Sur-bhola oi dharar bnaasi lutaay bhnue, Marme taahar tomaro haasi daao naa chhnuye. Maatbe aakash nobino ranger taane taane, Palaas bakul byakul habe aatmodaane- Jaagbe boner mugdho mone modhur smriti Hey otithi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমার আসন পাতব কোথায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তোমার আসন পাতব কোথায়” গানটি শুরু হয়:
তিথি।
ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি।
ছিল ফুটে মালতীফুল কুন্দকলি,
উত্তরবায় লুঠ ক’রে তায় গেল চলি—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“তোমার আসন পাতব কোথায়” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“তোমার আসন পাতব কোথায়” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তোমার আসন পাতব কোথায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তোমার আসন পাতব কোথায়” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।