তোমারেই প্রাণের আশা কহিব
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
তোমারেই প্রাণের আশা কহিব!
সুখে-দুখে-শোকে আঁধারে-আলোকে চরণে চাহিয়া রহিব।
কেন এ সংসারে পাঠালে আমারে তুমিই জান তা প্রভু গো।
তোমারি আদেশে রহিব এ দেশে, সুখ দুখ যাহা দিবে সহিব।
যদি বনে কভু পথ হারাই, প্রভু, তোমারি নাম লয়ে ডাকিব।
বড়োই প্রাণ যবে আকুল হইবে চরণ হৃদয়ে লইব।
তোমারি জগতে প্রেম বিলাইব, তোমারি কার্য যা সাধিব—
শেষ হয়ে গেলে ডেকে নিয়ে কোলে। বিরাম আর কোথা পাইব।
Transliteration in English
Tomarei praner asha kohibo! Sukhe-dukhe-shoke aandhare-aaloke charone chaahiya rohibo. Keno e sangsare paathale aamare tumii jaano ta probhu go. Tomari aadeshe rohibo e deshe sukho-dukho jaaha dibe sohibo. Jodi bone kobhu patho haarai, probhu, tomari naam loye daakibo. Baroi praan jabe aakul hoibe charono hridaye loibo. Tomari jagote premo bilaibo, tomari karjo ja saadhibo- Sesh hoye gele deke niyo kole. biram aar kotha paaibo.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমারেই প্রাণের আশা কহিব” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তোমারেই প্রাণের আশা কহিব!
সুখে-দুখে-শোকে আঁধারে-আলোকে চরণে চাহিয়া রহিব।
কেন এ সংসারে পাঠালে আমারে তুমিই জান তা প্রভু গো।
তোমারি আদেশে রহিব এ দেশে, সুখ দুখ যাহা দিবে সহিব।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।