পুরানো জানিয়া চেয়ে না
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
পুরানো জানিয়া চেয়ে না আমারে আধেক আঁখির কোণে অলস অন্যমনে।
আপনারে আমি দিতে আসি যেই জেনো জেনো সেই শুভ নিমেষেই।
জীর্ণ কিছুই নেই কিছু নেই, ফেলে দিই পুরাতনে।
আপনারে দেয় ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি—
লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি।
মাধবীকুঞ্জ বার বার করি বনলক্ষ্মীর ডালা দেয় ভরি—
বারবার তার দানমঞ্জরী নব নব ক্ষণে
ক্ষণে। তোমার প্রেমে যে লেগেছে আমায় চির নূতনের
সুর। সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর।
মোর দানে নেই দীনতার লেশ, যত নেবে তুমি না পাবে শেষ—
আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে।
Transliteration in English
Purano jaaniya cheyo na aamare aadheko aakhiro kone alaso onnomone. Aapnare aami dite aasi jei jeno jeno sei subho nimishei Jirno kichhui nei kichhu nei, phele dei puratone. Aapnare dey jharna aapan tyagorase uchhali - Lahore lahore nutan nutan arghero anjali. Maadhobikunjo baar baar kori bonolokkhiro daala dey bhori - Baarbar taar daanomonjari nabo nabo khane khane Tomaro preme je legechhe aamay chiro nutanero sur. Sab kaaje mor sab bhaabnay jaage chirosumodhur. Mor daane nei dinotar lesh, jato nebe tumi na paabe shesh - Aamar diner sakol nimesh bhara ashesher dhane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পুরানো জানিয়া চেয়ে না” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ন্যমনে।
আপনারে আমি দিতে আসি যেই জেনো জেনো সেই শুভ নিমেষেই।
জীর্ণ কিছুই নেই কিছু নেই, ফেলে দিই পুরাতনে।
আপনারে দেয় ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।