আমাদের পাকবে না চুল
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আমাদের পাকবে না চুল গো— মোদের পাকবে না চুল।
আমাদের ঝরবে না ফুল গো— মোদের ঝরবে না ফুল।
আমরা ঠেকব না তো কোনো শেষে, ফুরোয় না পথ কোনো দেশে রে,
আমাদের ঘুচবে না ভুল গো— মোদের ঘুচবে না ভুল।
আমরা নয়ন মূদে করব না ধ্যান করব না ধ্যান।
নিজের মনের কোণে খুঁজব না জ্ঞান খুঁজব না জ্ঞান। আমরা
ভেসে চলি স্রোতে স্রোতে সাগর-পানে শিখর হতে রে,
আমাদের মিলবে না কূল গো— মোদের মিলবে না কূল।
Transliteration in English
Aamader paakabe na chul go - moder paakbe na chul. Aamader jhorbe na phul go - moder jhorbe na phul. Aamra tthekbo na to kono sheshe, phuroy na path kono deshe re, Aamader ghuchbe na bhul go - moder ghuchbe na bhul. Aamra nayon mude korbo na dhyan korbo na dhyan. Nijer moner kone khnujbo na gyan khnujbo na gyan. Aamra bhese choli srote srote saagor-paane shikhar hote re, Aamader milbe na kul go - moder milbe na kul.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমাদের পাকবে না চুল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমাদের পাকবে না চুল গো— মোদের পাকবে না চুল।
আমাদের ঝরবে না ফুল গো— মোদের ঝরবে না ফুল।
আমরা ঠেকব না তো কোনো শেষে, ফুরোয় না পথ কোনো দেশে রে,
আমাদের ঘুচবে না ভুল গো— মোদের ঘুচবে না ভুল।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।