তুমি কোন্ কাননের ফুল
দেখা হয়েছে: 12
Bangla Lyrics
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা।
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি।
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের
তারা। তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে
যাও। এই চাঁদের আলোতে তুমি হেসে গ’লে
যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণধারা।
Transliteration in English
Tumi kon kaanoner phul kon gagoner taara. Tomay kothay dekhechhi jeno kon swaponer paara. Kabe tumi giyechhile aankhir paane cheyachhile Bhule giyechhi. Sudhu moner moddhye jege aachhe oi nayoner taara. Tumi katha koyo na, tumi cheye chole jaao. Ei chnaader aalote tumi hese gole jaao. Aami ghumer ghore chnaader paane cheye thaaki modhur praane, Tomar aankhir maton duti taara dhaaluk kiran dhaara.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তুমি কোন্ কাননের ফুল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা।
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।