আধখানা চাঁদ হাসিছে আকাশে

দেখা হয়েছে: 774

শিল্পী: সুমন হাফিজঅ্যালবাম: এলোমেলোসুরকার: কাজী নজরুল ইসলামগীতিকার: কাজী নজরুল ইসলামবছর: 2010বিভাগ: নজরুল গীতি

Bangla Lyrics

আধখানা চাঁদ হাসিছে আকাশে
আধখানা চাঁদ নিচে
প্রিয়া তব মুখে ঝলকিছে
গগণে জ্বলিছে অগনন তারা
দুটি তারা ধরণীতে
প্রিয়া তব চোখে চমকিছে ।
তড়িত লতার ছিঁড়িয়া আধেকখানি
জড়িত তোমার জরিন ফিতায় রাণী
অঝোরে ঝরিছে নীল নভে বারি
দুইটি বিন্দু তারি
প্রিয়া তব আঁখি বরছিসে ।
মধুর কন্ঠে বিহগ বিলাপ গাহে
গান ভুলি তারা তব অঙ্গনে চাহে
তাহারও অধিক সুমধুর সুর তব
চুড়ি কঙ্কনে ঝনকিছে ।

Transliteration in English

adhkhana chad hasiche akashe
adhkhana chad niche
priya tab mukhe jhalkiche
gagne jbaliche oganan tara
duti tara dharnite
priya tab chokhe chamkiche ।
tarit latar chiriya adhekkhani
jarit tomar jarin phitay rani
ojhore jhariche nil nabhe bari
duiti bindu tari
priya tab akhi barchise ।
madhur kanthe bihag bilap gahe
gan bhuli tara tab onggne chahe
taharao odhik sumdhur sur tab
churi kangkne jhankiche ।