আমার আঁধার ভালো
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আমার আঁধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে। আলোরে
যে লোপ ক’রে খায় সেই কুয়াশা সর্বনেশে।
অবুঝ শিশু মায়ের ঘরে সহজ মনে বিহার করে,
অভিমানী জ্ঞানী তোমার বাহির দ্বারে ঠেকে এসে।
তোমার পথ আপনায় আপনি দেখায়, তাই বেয়ে, মা, চলব সোজা।
যারা পথ দেখাবার ভিড় করে গো তারা কেবল বাড়ায় খোঁজা— ওরা
ডাকে আমায় পূজার ছলে, এসে দেখি দেউল-তলে—
আপন মনের বিকারটারে সাজিয়ে রাখে ছদ্মবেশে।
Transliteration in English
Aamar aandhar bhaalo, aalor kaache bikiye debe aapnake se. Aalore je lop kaoe khaay sei kuwasha sarbaneshe. Abujh shishu maayer ghare sahaj mone bihar kare. Obhimaani gyani tomar baahir dwaare theke ese. Tomar path aaponar aaponi dekhay, taai beye, maa, cholbo soja. Jaara path dekhabar bhir kare go taara kebol baaray khnonja. Ora daake aamar pujar chale, ese dekhi deul-tale - Aapon moner bikartare saajiye raakhe chadmobeshe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার আঁধার ভালো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার আঁধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে। আলোরে
যে লোপ ক’রে খায় সেই কুয়াশা সর্বনেশে।
বুঝ শিশু মায়ের ঘরে সহজ মনে বিহার করে,
ভিমানী জ্ঞানী তোমার বাহির দ্বারে ঠেকে এসে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।