আমার হৃদয়সমুদ্রতীরে
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে!
কাতর পরান ধায় বাহু বাড়ায়ে॥
হৃদয়ে উথলে তরঙ্গ চরণপরশের তরে,
তারা চরণকিরণ লয়ে কাড়াকাড়ি করে।
মেতেছে হৃদয় আমার, ধৈরজ না মানে—
তোমারে ঘেরিতে চায়, নাচে সঘনে॥
সখা, ওইখেনেতে থাকো তুমি, যেয়ো না চলে—
আজি হৃদয়সাগরের বাঁধ ভাঙি সবলে।
কোথা হতে আজি প্রেমের পবন ছুটেছে,
আমার হৃদয়ে তরঙ্গ কত নেচে
উঠেছে। তুমি দাঁড়াও, তুমি যেয়ো না—
আমার হৃদয়ে তরঙ্গ আজি নেচে উঠেছে॥
Transliteration in English
Aamar hridayosomudrotire ke tumi dnaaraye ! Kaator paran dhaay baahu baaraye. Hridaye uthale tarongo chanronoparosher tare, Taara charonokirano loye kaarakaari kare. Metechhe hriday aamar, dhoirajo na maane - Tomare gherite chaai, naache saghane. Sakha, oikhenete thaako tumi, jeyo na chole - Aaji hridayosaagorer bnaadh bhaangi sabale. Kotha hote aaji premer pabon chhutechhe, Aamar hridaye tarongo kato neche utthechhe. Tumi dnaarao, tumi jeyo na - Aamar hriday tarongo aaji neche utthechhe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার হৃদয়সমুদ্রতীরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে!
কাতর পরান ধায় বাহু বাড়ায়ে॥
হৃদয়ে উথলে তরঙ্গ চরণপরশের তরে,
তারা চরণকিরণ লয়ে কাড়াকাড়ি করে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।