আমার যা আছে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
আমার যা আছে আমি সকল দিতে পারি নি তোমারে নাথ—
আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুখ ভাবনা।
মাঝে রয়েছে আবরণ কত শত, কতমতো—
তাই কেঁদে ফিরি, তাই তোমারে না পাই,
মনে থেকে যায় তাই হে মনের বেদনা।
যাহা রেখেছি তাহে কী সুখ—
তাহে কেঁদে মরি, তাহে ভেবে মরি। তাই
দিয়ে যদি তোমারে পাই কেন তা দিতে পারি না?
আমার জগতের সব তোমারে দেব, দিয়ে তোমায় নেব— বাসনা।
Transliteration in English
Aamar ja aache aami sakolo dite paari ni tomare naath - Aamar laajo bhoy, aamar maano apomaan, shukho dukho bhaabona. Maajhe royechhe aaborano katoshato, katomoto - Taai knede phiri, taai tomare na paai, Mone theke jaay taai hey moner bedona. Jaaha rekhechhi taahe ki sukho - Taahe knede mori, taahe bhebhe mori. Taai diye jodi tomare paai keno ta dite paari na ? Aamar jagoter sab tomare debo, diye tomay nebo - baasona.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার যা আছে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার যা আছে আমি সকল দিতে পারি নি তোমারে নাথ—
পমান, সুখ দুখ ভাবনা।
মাঝে রয়েছে আবরণ কত শত, কতমতো—
তাই কেঁদে ফিরি, তাই তোমারে না পাই,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।