আমার নয়ন তব নয়নের
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়
মনের কথার কুসুমকোৱক খোঁজে।
সেথায় কখন অগম গোপন গহন মায়ায়
পথ হারাইল
ও যে। আতুর দিঠিতে তথায় সে নীরবেরে—
নিভৃত বাণীর সন্ধান নাই যে রে;
অজানার মাঝে অবুঝের মতো ফেরে
অশ্রুধারায় মজে।
আমার হৃদয়ে যে কথা লুকানো তার আভাষণ
ফেলে কভু ছায়া তোমার হৃদয়তলে?
দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম-আসন,
সে তোমারে কিছু বলে?
তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে
বাতাসে বাতাসে ব্যথা দিই মোর পেতে—
বাঁশি কী আশায় ভাষা দেয় আকাশেতে
সে কি কেহ নাহি বোঝে।
Transliteration in English
Aamar nayon tabo nayoner nibiro chhaayay Moner kathar kusum korak khnoje. Sethay kakhon agam gopan gahon maayay Patho haarailo o je. Aatur ditthite sudhay se nirobere - Nibhrito baanir sandhan naai je re; Ajanar maajhe abujher moto phere Oshrudhaaray moje. Aamar hridaye je katha lukano taar abhashon Phele kobhu chhaaya tomar hridayotale ? Duware enkechhi rakto-rekhay paddo-aason, Se tomare kichhu bale ? Tabo kunjer patho diye jete jete Baatase baatase byatha diyi mor pete - Bnaashi ki aashay bhaasha deye aakashete Se ki keho naahi bojhe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার নয়ন তব নয়নের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়
মনের কথার কুসুমকোৱক খোঁজে।
গম গোপন গহন মায়ায়
পথ হারাইল
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।