আমি ফিরব না রে

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমি ফিরব না রে, ফিরব না আর,
ফিরব না রে—
এমন হাওয়ার মুখে ভাসল তরী—
কূলে ভিড়ব না আর, ভিড়ব না
রে। ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে,
তাই খুঁটে আজ মরব কি রে—
এখন ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি
বেড়া ঘিরব না আর, ঘিরব না রে।
ঘাটের রশি গেছে কেটে,
কাঁদব কি তাই বক্ষ ফেটে—
এখন পালের রশি ধরব কষি,
এ রশি ছিঁড়ব না আর, ছিঁড়ব না রে।

Transliteration in English

Aami     phirbo naa re, phirbo naa aar,
Phirbo naa re -
Emon    haawar mukhe bhaaslo tori -
Kule     bhirbo naa aar, bhirbo naa re.
Chhoriye gechhe suto chnire,
Taai khnute aaj morbo ki re -
Ekhon     bhaanga gharer kuriye khnuti
Bera     ghirbo naa aar, ghirbo naa re.
Ghaater roshi gechhe kete,
Knaadbo ki taai bokkho phete -
Ekhon     paaler roshi dhorbo koshi,
E roshi    chnirbo naa aar, chnirbo naa re.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমি ফিরব না রে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমি ফিরব না রে” গানটি শুরু হয়:

আমি ফিরব না রে, ফিরব না আর,
ফিরব না রে—
এমন হাওয়ার মুখে ভাসল তরী—
কূলে ভিড়ব না আর, ভিড়ব না

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমি ফিরব না রে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমি ফিরব না রে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমি ফিরব না রে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমি ফিরব না রে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান