আন্ গো তোরা কার কী আছে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আন্ গো তোরা কার কী আছে,
দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে—
এই সুসময় ফুরায় পাছে।
কুঞ্জবনের অঞ্জলি যে ছাপিয়ে পড়ে,
পলাশকানন ধৈর্য হারায় রঙের ঝড়ে,
বেণুর শাখা তালে মাতাল পাতার নাচে।
প্রজাপতি রঙ ভাসালো নীলাম্বরে,
মৌমাছিরা ধ্বনি উড়ায় বাতাস-’পরে।
দখিন-হাওয়া হেঁকে বেড়ায় ‘জাগো জাগো’,
দোয়েল কোয়েল গানের বিরাম জানে না গো—
রক্ত রঙের জাগল প্রলাপ অশোক-গাছে।
Transliteration in English
Aan go tora kaar ki aachhe, Debar haawa boilo dike digantare - Ei susomay phuray paachhe. Kunjoboner anjoli je chhaapiye pore, Palashkaanon dhoirjo haaray ronger jhare, Benur shaakha taale maatal paatar naache. Projaapoti rong bhaasalo nilambare, Moumaachhira dhwoni uraay baatas-pore. Dokhin-haawa hneke beray 'Jaago jaago,' Doyel koyel gaaner biram jaane na go - Rakto ranger jaaglo prolap ashok-gaachhe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আন্ গো তোরা কার কী আছে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আন্ গো তোরা কার কী আছে,
দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে—
এই সুসময় ফুরায় পাছে।
ঞ্জলি যে ছাপিয়ে পড়ে,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।