এবার যমের দুয়োর
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
এবার যমের দুয়োর খোলা পেয়ে ছুটেছে সব ছেলে মেয়ে।
হরিবোল হরি বোল হরিবোল।
রাজ্য জুড়ে মস্ত খেলা, মরণ-বাঁচন-অবহেলা—
ও ভাই, সবাই মিলে প্রাণটা দিলে সুখ আছে কি মরার চেয়ে।
হরিবোল হরি বোল হরিবোল।
বেজেছে ঢোল, বেজেছে ঢাক, ঘরে ঘরে পড়েছে ডাক,
এখন কাজকর্ম চুলোতে যাক— কেজো লোক সব আয় রে ধেয়ে
হরিবোল হরি বোল হরিবোল।
রাজা প্রজা হবে জড়ো থাকবে না আর ছোটো বড়ো—
একই স্রোতের মুখে ভাসবে সুখে বৈতরণীর নদী বেয়ে।
হরিবোল হরি বোল হরিবোল।
Transliteration in English
Ebaar jomer duyor khola peye chhutechhe sab chhele meye. Horibol hori bol horibol. Raajyo jure masto khela, maron-bnaachon-abohela - O bhaai, sabai mile praanta dile sukh aachhe ki morar cheye. Horibol hori bol horibol. Bejeche dhol, bejeche dhaak, ghare ghare porechhe daak, Ekhon kaajkarmo chulote jaak- kejo lok sab aay re dheye. Horibol hori bol horibol. Raaja proja habe jaro thaakbe na aar chhotobaro - Eki sroter mukhe bhaasbe sukhe boitaronir nodi beye. Horibol hori bol horibol.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এবার যমের দুয়োর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এবার যমের দুয়োর খোলা পেয়ে ছুটেছে সব ছেলে মেয়ে।
হরিবোল হরি বোল হরিবোল।
বহেলা—
ও ভাই, সবাই মিলে প্রাণটা দিলে সুখ আছে কি মরার চেয়ে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।