হায় অতিথি, এখনি
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা।
দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা।
এসেছিলে দ্বিধাভরে কিছু বুঝি চাবার তরে,
নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা।
জানালে না গানের ভাষায় এনেছিলে যে প্রত্যাশা।
শাখার আগায় বসল পাখি, ভুলে গেল বাঁধতে বাসা। দেখা
হল, হয় নি চেনা— প্রশ্ন ছিল, শুধালে না– আপন
মনের আকাঙ্ক্ষারে আপনি কেন করলে হেলা।
Transliteration in English
Haay atithi, ekhoni ki holo tomar jaabar bela. Dekho aamar hridayotale saara raater aason mela. Esechhile didhabhare kichhu bujhi chaabar tore, Nirab chokhe sondhaloke kheyal niye korle khela. Jaanale na gaaner bhaashay enechhile je protyasha. Shaakhar aagay boslo paakhi, bhule gelo bnaadhte baasa. Dekha holo, hoyni chena - proshno chilo, sudhale na - Aapon moner aakankhare aapni keno korle hela.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হায় অতিথি, এখনি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তিথি, এখনি কি হল তোমার যাবার বেলা।
দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা।
এসেছিলে দ্বিধাভরে কিছু বুঝি চাবার তরে,
নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।