নয়ন ছেড়ে গেলে চলে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল মাঝে—
তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে॥
ফুরায় যবে মিলনরাতি তবু চির সাথের সাথি
ফুরায় না তো তোমায় পাওয়া, এসো স্বপনসাজে।
তোমার সুধারসের ধারা গহনপথে এসে
ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে।
শ্রবণে মোর নব নব শুনিয়েছিলে যে সুর তব
বীণা থেকে বিদায় নিল, চিত্তে আমার বাজে॥
Transliteration in English
Nayon chere gele chole ele sakol maajhe - Tomay aami haarai jodi tumi haarao na je. Phuray jabe milanoraati tabu chiro saathero saathi Phuray na to tomar paawa eso swaponosaaje. Tomar sudha raser dhaara gahon pathe ese Byathare mor modhur kori nayone jaay bhese. Shrobone mor nabo nabo shuniyechhile je sur tabo Bina theke biday nilo, chitte aamar baaje.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নয়ন ছেড়ে গেলে চলে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল মাঝে—
তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে॥
ফুরায় যবে মিলনরাতি তবু চির সাথের সাথি
ফুরায় না তো তোমায় পাওয়া, এসো স্বপনসাজে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।