নীল আকাশের কোণে কোণে
দেখা হয়েছে: 8
Bangla Lyrics
নীল আকাশের কোণে কোণে ওই বুঝি আজ শিহর লাগে
আহা। শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন জাগে আহা।
সুদূরে কার পায়ের ধ্বনি গণি গণি দিন-রজনী
ধরণী তার চরণ মাগে
আহা। দখিন-হাওয়া ক্ষণে ক্ষণে কেন ডাকিস ‘জাগো
জাগো’। ফিরিস মেতে শিরীষবনে, শোনাস কানে কোন্ কথা
গো। শূন্যে তোমার ওগো প্রিয় উত্তরীয় উড়ল
কি ও রবির আলো রঙিন রাগে আহা।
Transliteration in English
Nil aakasher kone kone oi bujhi aaj shiharo laage aaha. Shaal piyaler bone bone kemon jeno knaapon jaage aaha. Sudure kaar paayer dwoni goni goni dino-rajoni Dharoni taar charon maage aaha. Dokhin-haawa khane khane keno daakis 'jaago jaago'. Phiris mete shirishbone, shonas kaane kon katha go. Shunnye tomar ogo priyo uttoriyo urlo ki o Robir aalo rongin raage aaha.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নীল আকাশের কোণে কোণে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
নীল আকাশের কোণে কোণে ওই বুঝি আজ শিহর লাগে
আহা। শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন জাগে আহা।
সুদূরে কার পায়ের ধ্বনি গণি গণি দিন-রজনী
ধরণী তার চরণ মাগে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।