নীল— অঞ্জনঘন পুঞ্জছায়ায়

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

নীল— অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর!
বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর—
ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর হে গম্ভীর।
বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে,
কদম্ববন গভীর মগন আনন্দঘন গন্ধে—
নন্দিত তব উৎসবমন্দির হে গম্ভীর।
দহনশয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা,
পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির বার্তা।
মাটির কঠিন বাধা হল ক্ষীণ, দিকে দিকে হল দীর্ণ—
নব-অঙ্কুর-জয়পতাকায় ধরাতল সমাকীর্ণ—
ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর হে গম্ভীর।

Transliteration in English

Nil anjano ghano punjochhaayay sambrito ambar    hey gombhir !
Bonolokkhir kompito kaay chanchalo antor -
Jhonkrito taar jilliro monjir    hey gombhir.
Barshonogito holo mukhorito meghomondrito chhande,
Kadambobono gobhiro magono aanondoghano gandhe -
Nandito tabo utsabomondir    hey gombhir.
Dahonoshayone tapto dharoni porechhilo pipasarta,
Paathale taahare indroloker amritobaarir baarta.
Maatir kothin baadha holo khin, dike dike holo dirno -
Nabo ankuro-joyopatakay dharatol somakirno -
Chinno hoyechhe bandhano bondir    he gombhir.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নীল— অঞ্জনঘন পুঞ্জছায়ায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“নীল— অঞ্জনঘন পুঞ্জছায়ায়” গানটি শুরু হয়:

ম্বর হে গম্ভীর!
ন্তর—
ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর হে গম্ভীর।
বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“নীল— অঞ্জনঘন পুঞ্জছায়ায়” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“নীল— অঞ্জনঘন পুঞ্জছায়ায়” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নীল— অঞ্জনঘন পুঞ্জছায়ায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“নীল— অঞ্জনঘন পুঞ্জছায়ায়” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান