পাত্রখানা যায় যদি যাক

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে—
আছে অঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও-না পূরে।
সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই,
ছড়াছড়ি যায় সে-যে ওই যেখানে চাই—
বড়ো-আপন কাছের জিনিস রইল
দূরে। হৃদয় আমার সহজ সুধায় দাও-না
পূরে। বারে বারে চাইব না আর মিথ্যা
টানে ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে।
বাসা বাঁধার বাঁধনখানা যাক-না টুটে,
অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে।
শূন্য-ভরা তোমার বাঁশির সুরে সুরে
হৃদয় আমার সহজ সুধায় দাও-না পূরে।

Transliteration in English

Paatrokhana jaay jodi jaak bhengechure
Aachhe   anjali mor, prosad diye daao-na pure.
Sahoj sukher sudha taahaar mullo to naai,
Chhaarachhaari jaay se-je oi jekhaane chaai -
Baro-aapon kaachher jinis roilo dure.
Hridoy aamar sahoj sudhay daao naa pure.
Baare baare chaaibo naa aar mithya taane
Bhaangon-dhara aandhar-kara pichhon paane.
Baasa bnaadhar bnaadhonkhaana jaak naa tute,
Abaadh pather shunye aami cholbo chhute.
Shunyo-bhara tomar bnaashir sure sure
Hriday aamar sahoj sudhay daao naa pure.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“পাত্রখানা যায় যদি যাক” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“পাত্রখানা যায় যদি যাক” গানটি শুরু হয়:

পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে—
ঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও-না পূরে।
সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই,
ছড়াছড়ি যায় সে-যে ওই যেখানে চাই—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“পাত্রখানা যায় যদি যাক” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“পাত্রখানা যায় যদি যাক” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“পাত্রখানা যায় যদি যাক” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“পাত্রখানা যায় যদি যাক” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান