সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন

দেখা হয়েছে: 6

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

সন্ন্যাসী,
ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার
চিত্ত। বাহিরে যে তব লীন হল সব
বিত্ত। রসহীন তরু, নিষ্ঠুর মরু,
বাতাসে বাজিছে রুদ্র ডমরু,
ধরা-ভাণ্ডার রিক্ত।
জাগো তপস্বী, বাহিরে নয়ন মেলো হে। জাগো!
স্থলে জলে ফুলে ফলে পল্লবে।
চপল চরণ ফেলো হে। জাগো!
জাগো গানে গানে নব নব তানে,
জাগাও উদাস হতাশ পরানে উদার তোমার নৃত্য। জাগাও।

Transliteration in English

Sannyasi,
Dhyane nimagno nagno tomar chitto.
Baahire je tabo leen holo sob bitto.
Rosoheen taru, nishtthur moru,
Baatase baajichhe rudra damaru,
Dhora-bhandar rikto.
Jaago taposwi, baahire nayon melo hey. Jaago!
Sthole jole phule phole pallobe
Chapol charon phelo hey. Jaago!
Jaago gaane gaane   nabo nabo taane,
Udaar tomar nrityo. Jaagao.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন” গানটি শুরু হয়:

সন্ন্যাসী,
ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার
চিত্ত। বাহিরে যে তব লীন হল সব
বিত্ত। রসহীন তরু, নিষ্ঠুর মরু,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান