শুধু যাওয়া আসা
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
শুধু আলো-আঁধারে
কাঁদা-হাসা। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে
যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,
শুধু নব দুরাশায় আগে চ’লে যায়—
পিছে ফেলে যায় মিছে আশা।
অশেষ বাসনা লয়ে ভাঙা বল,
প্রাণপণ কাজে পায় ভাঙা ফল,
ভাঙা তরী ধ’রে ভাসে পারাবারে,
ভাব কেঁদে মরে— ভাঙা ভাষা।
হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়,
আধখানি কথা সাঙ্গ নাহি হয়,
লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে
শুধু আধখানি ভালোবাসা।
Transliteration in English
Shudhu jaawa aasa shudhu srote bhaasa, Shudhu aalo-aandhare knaada-haasa. Shudhu dekha paawa shudhu chhnuye jaawa. Shudhu dure jete jete knede chaawa, Shudhu nabo durashay aage chole jaay - Pichhe phele jaay michhe aasha. Asheso baasona loye bhaanga bal, Praanpon kaaje paay bhaanga phal, Bhaanga tori dhore bhaase paarabare, Bhaabo knede more - bhaanga bhaasa. Hridaye hridaye aadho porichoy, Aadhkhani katha saango naahi hoy, Laaje bhaye traase aadho-bishwase Shudhu aadhkhani bhalobaasa.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“শুধু যাওয়া আসা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
শুধু আলো-আঁধারে
কাঁদা-হাসা। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে
যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।