তোমারি গেহে পালিছ স্নেহে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য
হে। আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য
হে॥ পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননীক্রোড়ে,
বেঁধেছ সখার প্রণয়ডোরে, তুমি ধন্য ধন্য হে॥
তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়নলোভন—
নদী গিরি বন সরসশোভন, তুমি ধন্য ধন্য হে॥
হৃদয়ে-বাহিরে স্বদেশে-বিদেশে যুগে-যুগান্তে নিমেষে-নিমেষে
জনমে-মরণে শোকে-আনন্দে তুমি ধন্য ধন্য হে॥
Transliteration in English
Tomari gehe palicho snehe tumi dhonno dhonno hey. Aamaro praan tomari daan, tumi dhonno dhonno hey. Pitaro bokkhe rekhecho more janomo diyecho janoni krore, Bnedhecho sokhar pranoyodore tumi dhonno dhonno hey. Tomar bishal bipul bhuban korechho aamar nayonolobhon- Nodi giri bano saroso sobhan tumi dhonno dhonno hey. Hridoy bahire swadeshe bidheshe juge-jugante nimeshe-nimeshe Janome-marone-shoke-aanonde tumi dhonno dhonno hey.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমারি গেহে পালিছ স্নেহে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য
হে। আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য
হে॥ পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননীক্রোড়ে,
বেঁধেছ সখার প্রণয়ডোরে, তুমি ধন্য ধন্য হে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।