তুই রে বসন্তসমীরণ

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তুই রে বসন্তসমীরণ।
তোর নহে সুখের জীবন।
কিবা দিবা কিবা রাতি পরিমলমদে মাতি
কাননে করিস বিচরণ।
নদীরে জাগায়ে দিস লতারে রাগায়ে দিস
চুপিচুপি করিয়া চুম্বন
তোর নহে সুখের জীবন।
শোন্ বলি বসন্তের বায়,
হৃদয়ের লতাকুঞ্জে আয়।
নিভৃত নিকুঞ্জ ছায় হেলিয়া ফুলের গায়
শুনিয়া পাখির মৃদু গান
লতার-হৃদয়ে-হারা সুখে-অচেতন-পারা
ঘুমায়ে কাটায়ে দিবি প্রাণ।
তাই বলি বসন্তের বায়,
হৃদয়ের লতাকুঞ্জে আয়।

Transliteration in English

Tui re basontosomiran.
Tor nahe sukher jiban.
Kiba diba kiba raati    parimalmade maati
Kaanane koris bicharan.
Nodire jaagaye dis   latare raagaye dis
Chupichupi koriya chumban
Tor nahe sukher jiban.
Shon boli basonter baay
Hridayer latakunje aay.
Nibhrita nikunja chaay   heliya phuler gaay
Shuniya paakhir mridu gaan
Latar-hridaye-haara    sukhe-achetan-paara
Ghumaye kaataye dibi praan.
Taai boli basonter baay,
Hridayer latakunje aay.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তুই রে বসন্তসমীরণ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তুই রে বসন্তসমীরণ” গানটি শুরু হয়:

তুই রে বসন্তসমীরণ।
তোর নহে সুখের জীবন।
কিবা দিবা কিবা রাতি পরিমলমদে মাতি
কাননে করিস বিচরণ।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তুই রে বসন্তসমীরণ” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তুই রে বসন্তসমীরণ” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তুই রে বসন্তসমীরণ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তুই রে বসন্তসমীরণ” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান