প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে
দেখা হয়েছে: 46
Bangla Lyrics
প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে
বাঁশিতে সে গান খুঁজে।
প্রেমেরে বিদায় ক’রে দেশান্তরে
বেলা যায় কারে পূজে॥
বনে তোর লাগাস আগুন, তবে ফাগুন কিসের তরে–
বৃথা তোর ভস্ম-‘পরে মরিস যুঝে ॥
ওরে, তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতি
কী লাগি ফিরিস পথে দিবারাতি–
যে আলো শতধারায় আঁখিতারায় পড়ে ঝ’রে
তাহারে কে পায় ওরে নয়ন বুজে?
রাগ: মিশ্র ছায়ানট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ৯ এপ্রিল, ১৯১৪
রচনাস্থান: কলকাতা
Transliteration in English
prane gan nai, miche tai phirinu je bashite se gan khuje। premere biday k’re deshantre bela jay kare puje॥ bane tor lagas agun, tabe phagun kiser tare– britha tor bhasm-‘pare maris jujhe ॥ ore, tor nibiye diye gharer bati ki lagi phiris pathe dibarati– je alo shatdharay akhitaray pare jh’re tahare ke pay ore nayan buje? rag: mishr chayanat tal: dadra rachnakal (banggabd): 26 choitr, 1320 rachnakal (khrishtabd): 9 epril, 1914 rachnasthan: kalkata