যে কেবল পালিয়ে বেড়ায়
দেখা হয়েছে: 25
Bangla Lyrics
যে কেবল পালিয়ে বেড়ায়,
দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে,
সে কি আজ দিল ধরা গন্ধে-ভরা বসন্তের এই সঙ্গীতে।।
ও কি তার উত্তরীয় অশোকশাখায় উঠল দুলি।
আজ কি পলাশবনে ওই সে বুলায় রঙের তুলি।
ও কি তার চরণ পড়ে তালে তালে
মল্লিকার ওই ভঙ্গীতে॥
না গো না, দেয় নি ধরা
হাসির ভরা দীর্ঘশ্বাসে যায় ভেসে।
মিছে এই হেলা-দোলায় মনকে ভোলায়
ঢেউ দিয়ে যায় স্বপ্নে সে।
সে বুঝি লুকিয়ে আসে বিচ্ছেদেরই রিক্ত রাতে
নয়নের আড়ালে তার নিত্য-জাগার আসন পাতে
ধেয়ানের বর্ণছটায় ব্যথার রঙে মনকে সে রয় রঙ্গিতে।।
Transliteration in English
je kebal paliye beray, drishti eray, dak diye jay inggite, se ki aj dil dhara gandhe-bhara basnter ei sanggite।। o ki tar uttriy oshokshakhay uthal duli। aj ki palashabne oi se bulay ranger tuli। o ki tar charan pare tale tale mallikar oi bhanggite॥ na go na, dey ni dhara hasir bhara dirghshbase jay bhese। miche ei hela-dolay manke bholay dheu diye jay sbapne se। se bujhi lukiye ase bichchederai rikt rate nayner arale tar nitj-jagar asan pate dheyaner barnachtay bjathar range manke se ray ranggite।।