চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে !
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে !
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহিরে !!
ধারায় যখন দাও ধরা হৃদয় তখনতোমায় ভরা,
এখন তোমায় আপন আলোয় তোমায় চাহি রে !
তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে !
খেলার পুতুল ভেঙ্গে গেছে প্রলয় ঝড়েতে !
থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা —
তারের বীনা ভাঙ্গল, হৃদয় বীনায় গাহিরে !
Transliteration in English
chokher aloy dekhechilam chokher bahire ! ontre aj dekhab, jakhan alok nahire !! dharay jakhan dao dhara hriday takhantomay bhara, ekhan tomay apan aloy tomay chahi re ! tomay niye khelechilem khelar gharete ! khelar putul bhengge geche pralay jharete ! thak tabe sei kebal khela, hok na ekhan praner mela — tarer bina bhanggal, hriday binay gahire !
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে !” গানটি কে গেয়েছেন?
“চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে !” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে !” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে !” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে !” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।