তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি

দেখা হয়েছে: 534

Bangla Lyrics

তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি

গানের সুরে ॥

যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্যসুধা-হেন

নবীন জীবন দেয় গো পুরে গানের সুরে ॥

সেথায় তরু তৃণ যত

মাটির বাঁশি হতে ওঠে গানের মতো।

আলোক সেথা দেয় গো আনি

আকাশের আনন্দবাণী,

হৃদয়মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন

Transliteration in English

tomar kache e bar magi,   maran hate jen jagi
ganer sure ॥
jemni nayan meli jen   matar stanjsudha-hen
nabin jiban dey go pure    ganer sure ॥
sethay taru trin jat
matir bashi hate othe ganer mato।
alok setha dey go ani
akasher anandbani,
hridaymajhe beray ghure        ganer sure ॥
rag: bhoirbi
tal: dadra
rachnakal (banggabd): 17 ashbin, 1321
rachnakal (khrishtabd): 4 oktobar, 1914
rachnasthan: shantiniketan

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি” গানটি কে গেয়েছেন?
“তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাসদেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি” গানের গীতিকার ও সুরকার কে?
“তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি” কোন বিভাগের গান?
“তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।