যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম
দেখা হয়েছে: 67
Bangla Lyrics
যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম।
কে যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম॥
কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে–
সব যেন মোর বিকিয়েছে, পাই নি তাহার দাম॥
এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধ’রে।
ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে।
সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে–
গভীর সুরে “চাই নে’ “চাই নে’ বাজে অবিশ্রাম॥
Transliteration in English
jadi jantem amar kiser bjatha tomay janatam। ke je amay kaday ami ki jani tar nam॥ kothay je hat barai miche, phiri ami kahar piche– sab jen mor bikiyeche, pai ni tahar dam॥ ei bednar dhan se kothay bhabi janam dh’re। bhuban bhare ache jen, pai ne jiban bhare। sukh jare kay sakal jane bajai tare kshane kshane– gabhir sure “chai ne’ “chai ne’ baje obishram॥