নিশিদিন ভরসা রাখিস
দেখা হয়েছে: 33
Bangla Lyrics
নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে।
যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে।
ওরে মন, হবেই হবে।
পাষাণসমান আছে পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে,
আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে।।
সময় হল, সময় হল– যে যার আপন বোঝা তোলো রে
দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে।
ঘণ্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে
এক সাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে।।
Transliteration in English
nishidin bharsa rakhis, ore man, habei habe। jadi pan kare thakis se pan tomar rabei rabe। ore man, habei habe। pashanasman ache pare, pran peye se uthbe ore, ache jara bobar matan tarao katha kabei kabe।। samay hal, samay hal– je jar apan bojha tolo re duhkh jadi mathay dharis se duhkh tor sabei sabe। ghanta jakhan uthbe beje dekhbi sabai asbe seje ek sathe sab jatri jat ekai rasta labei labe।।