আমার বাণী আমার প্রাণে লাগে–
দেখা হয়েছে: 14
Bangla Lyrics
আমার বাণী আমার প্রাণে লাগে–
যত তোমায় ডাকি, আমার আপন হৃদয় জাগে ॥
শুধু তোমায় চাওয়া সেও আমার পাওয়া,
তাই তো পরান পরানপণে হাত বাড়িয়ে মাগে ॥
হায় অশক্ত, ভয়ে থাকিস পিছে।
লাগলে সেবায় অশক্তি তোর আপনি হবে মিছে।
পথ দেখাবার তরে যাব কাহার ঘরে–
যেমনি আমি চলি, তোমার প্রদীপ চলে আগে ॥
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
Transliteration in English
amar bani amar prane lage– jat tomay daki, amar apan hriday jage ॥ shudhu tomay chaoa seo amar paoa, tai to paran paranapne hat bariye mage ॥ hay oshakt, bhaye thakis piche। lagle sebay oshkti tor apni habe miche। path dekhabar tare jab kahar ghare– jemni ami chali, tomar pradip chale age ॥ rag: ogyat tal: ogyat rachnakal (banggabd): 9 choitr, 1320 rachnakal (khrishtabd): 1914 rachnasthan: shantiniketan
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার বাণী আমার প্রাণে লাগে–” গানটি কে গেয়েছেন?
“আমার বাণী আমার প্রাণে লাগে–” গানটির শিল্পী: বীথিন বন্দ্যোপাধ্যায়। বীথিন বন্দ্যোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমার বাণী আমার প্রাণে লাগে–” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“আমার বাণী আমার প্রাণে লাগে–” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার বাণী আমার প্রাণে লাগে–” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।