ও চাঁদ, তোমায় দোলা দেবে কে
দেখা হয়েছে: 35
Bangla Lyrics
ও চাঁদ, তোমায় দোলা দেবে কে!
ও চাঁদ, তোমায় দোলা–
কে দেবে কে দেবে তোমায় দোলা–
আপন আলোর স্বপন-মাঝে বিভল ভোলা॥
কেবল তোমার চোখের চাওয়ায় দোলা দিলে হাওয়ায় হাওয়ায়,
বনে বনে দোল জাগালো ওই চাহনি তুফানতোলা॥
আজ মানসের সরোবরে
কোন্ মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের ‘পরে।
তোমার হাসির আভাস লেগে বিশ্ব-দোলন দোলার বেগে
উঠল জেগে আমার গানের কল্লোলিনী কলরোলা॥
রাগ: বসন্ত-বাহার-খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২০ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
Transliteration in English
o chad, tomay dola debe ke! o chad, tomay dola– ke debe ke debe tomay dola– apan alor sbapan-majhe bibhal bhola॥ kebal tomar chokher chaoay dola dile haoay haoay, bane bane dol jagalo oi chahni tuphantola॥ aj manser sarobre kon madhurir kamalkanan dolao tumi dheuyer ‘pare। tomar hasir abhas lege bishb-dolan dolar bege uthal jege amar ganer kallolini kalrola॥ rag: basant-bahar-khambaj tal: dadra rachnakal (banggabd): 20 magh, 1329 rachnakal (khrishtabd): 3 phebruyari, 1923 rachnasthan: shantiniketan