এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে
দেখা হয়েছে: 74
Bangla Lyrics
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে।
সেই আগুনের কালোরূপ যে আমার চোখের ‘পরে নাচে॥
ও তার শিখার জটা ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে,
তার কালো আভার কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে॥
বাদল-হাওয়া পাগল হল সেই আগুনের হুহুঙ্কারে।
দুন্দুভি তার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন্ মাঠের পারে।
ওরে, সেই আগুনের পুলক ফুটে কদম্ববন রঙিয়ে উঠে,
সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে॥
Transliteration in English
ei shrabner buker bhitar agun ache। sei aguner kalorup je amar chokher ‘pare nache॥ o tar shikhar jata chariye pare dik hate oi digantre, tar kalo abhar kapan dekho talabner oi gache gache॥ badal-haoa pagal hal sei aguner huhungkare। dundubhi tar bajiye beray math hate kon mather pare। ore, sei aguner pulak phute kadambaban rangiye uthe, sei aguner beg lage aj amar ganer pakhar pache॥