একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে
দেখা হয়েছে: 219
Bangla Lyrics
একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে।
সহসা কে এলে গো এ তরী বাইবে ব’লে
যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?
কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে।
কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত-বেলায়?
হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়।
বুঝি মোর করুণ গানে ব্যাথা তাঁর বাজল প্রাণে,
এলে কি দু’কুল হতে কূল মেলাতে এ অকূলে।। –
Transliteration in English
eka mor ganer tari bhasiyechilam nayan-jale। sahsa ke ele go e tari baibe b’le ja chil kalpmaya, se ki aj dharal kaya? ke amar biphal mala pariye dil tomar gale। ken mor ganer bhelay ele na prabhat-belay? hale na sukher sathi jibner pratham dolay। bujhi mor karun gane bjatha tar bajal prane, ele ki du’kul hate kul melate e okule।। -