তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ

দেখা হয়েছে: 311

Bangla Lyrics

তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ,
তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব।
তোমারি দু’নয়নে তোমারি শোকবারি,
তোমারি ব্যাকুলতা তোমারি হা হা রব।।

তোমারি দেওয়া বিধি তোমারি কেড়ে নেওয়া,
তোমারি শঙ্কিত আকুল পথ চাওয়া,
তোমারি নিরজনে ভাবনা আনমনে,
তোমারি সান্ত্বনা শীতল সৌরভ।।

আমিও তোমারি গো তোমারি সকলি ত’
জানিয়ে জানেনা এ মোহ হত চিত।
আমারি বলে কেন ভ্রান্তি হলে হেন?
ভাঙো এ অহমিকা মিথ্যা গৌরব।।

Transliteration in English

tomari deoa prane tomari deoa dukh,
tomari deoa buke tomari onubhab।
tomari du’nayne tomari shokbari,
tomari bjakulta  tomari ha ha rab।।
tomari deoa bidhi tomari kere neoa,
tomari shangkit akul path chaoa,
tomari nirajne bhabna anamne,
tomari santbna shital sourabh।।
amio tomari go  tomari sakli t’
janiye janena e moh hat chit।
amari bale ken bhranti hale hen?
bhango e ohmika mithja gourab।।