বহু যুগের ও পার হতে আষাঢ় এল আমার মনে
দেখা হয়েছে: 81
Bangla Lyrics
বহু যুগের ও পার হতে আষাঢ় এল আমার মনে,
কোন্ সে কবির ছন্দ বাজে ঝরো ঝরো বরিষনে॥
যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হল ধূলি
গন্ধ তারি ভেসে আসে আজি সজল সমীরণে॥
সে দিন এমনি মেঘের ঘটা রেবানদীর তীরে,
এমনি বারি ঝরেছিল শ্যামলশৈলশিরে।
মালবিকা অনিমিখে চেয়ে ছিল পথের দিকে,
সেই চাহনি এল ভেসে কালো মেঘের ছায়ার সনে॥
Transliteration in English
bahu juger o par hate asharh el amar mane, kon se kabir chand baje jharo jharo barishne॥ je milner malaguli dhulay mishe hal dhuli gandh tari bhese ase aji sajal samirne॥ se din emni megher ghata rebandir tire, emni bari jharechil shjamalshoilshire। malbika onimikhe cheye chil pather dike, sei chahni el bhese kalo megher chayar sane॥