কে রে হৃদয়ে জাগে, শান্ত শীতল রাগে,

দেখা হয়েছে: 186

Bangla Lyrics

কে রে হৃদয়ে জাগে, শান্ত শীতল রাগে,
মোহ তিমির নাশে প্রেম মলয়া বয়;
ললিত মধুর আঁখি করুণা-অমিয় মাখি,
আদরে মোরে ডাকি’ হেসে হেসে কথা কয়।।

কহিতে নাহিক ভাষা, কত সুখ কত আশা,
কত স্নেহ ভালবাসা, সে-নয়ন কোণে রয়!
সে-মাধুরী অনুপম, কান্তি মধুর কম,
মুগ্ধ মানসে মম নাশে পাপ-তাপ-ভয়।।

বিষয় বাসনা যত পূর্ণভজন ব্রত
পুলকে হইয়া নত আদরে বরিয়া লয়,
চরণ পরশ ফলে পতিত চরণ তলে
স্তম্ভিত রিপুদলে বলে ‘হোক তব জয়’।

Transliteration in English

ke re hridye jage, shant shital rage,
moh timir nashe prem malya bay;
lalit madhur akhi karuna-omiy makhi,
adre more daki’ hese hese katha kay।।
kahite nahik bhasha, kat sukh kat asha,
kat sneh bhalbasa, se-nayan kone ray!
se-madhuri onupam, kanti madhur kam,
mugdh manse mam nashe pap-tap-bhay।।
bishay basna jat purnabhajan brat
pulke haiya nat adre bariya lay,
charan parash phale patit charan tale
stambhit ripudle bale ‘hok tab jay’।