আমায় সকল রকমে কাঙাল করেছে
দেখা হয়েছে: 447
Bangla Lyrics
আমায় সকল রকমে কাঙাল করেছে,
গর্ব করিতে চুর ;
যশঃ ও অর্থ, মান ও সাস্থ্য,
সকলি করেছে দূর |
ঐগুলো সব মায়াময় রূপে,
ফেলেছিল মোরে অহমিকা-কূপে,
তাই সব বাধা সরায়ে দয়াল
করেছে দীন আতুর ;
আমায় সকল রকমে কাঙাল করিয়া,
গর্ব করিছে চুর |
তাই, সকল রকমে কাঙ্গাল করিয়া,
গর্ব করিছে চুর |
ভবিতাম, “আমি লিখি বুঝি বেশ,
আমার সংগীত ভালবাসে দেশ”,
তাই, বুঝিয়া দয়াল ব্যাধি দিল মোরে,
বেদনা দিল প্রচুর ;
আমায় কত না যতনে শিক্ষা দিতেছে,
গর্ব করিতে চুর !
Transliteration in English
amay sakal rakme kangal kareche, garb karite chur ; jashah o orth, man o sasthj, sakli kareche dur | oigulo sab mayamay rupe, phelechil more ohmika-kupe, tai sab badha saraye dayal kareche din atur ; amay sakal rakme kangal kariya, garb kariche chur | tai, sakal rakme kanggal kariya, garb kariche chur | bhabitam, “ami likhi bujhi besh, amar sanggit bhalbase desh”, tai, bujhiya dayal bjadhi dil more, bedna dil prachur ; amay kat na jatne shiksha diteche, garb karite chur !
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমায় সকল রকমে কাঙাল করেছে” গানটি কে গেয়েছেন?
“আমায় সকল রকমে কাঙাল করেছে” গানটির শিল্পী: পান্নালাল ভট্টাচার্য। পান্নালাল ভট্টাচার্য এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমায় সকল রকমে কাঙাল করেছে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রজনীকান্ত সেন।
“আমায় সকল রকমে কাঙাল করেছে” কোন বিভাগের গান?
এই গানটি বিবিধ বিভাগের অন্তর্গত। বিবিধ বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমায় সকল রকমে কাঙাল করেছে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।