লো শেফালি, ওলো শেফালি

দেখা হয়েছে: 446

Bangla Lyrics

ওলো শেফালি, ওলো শেফালি,

আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি॥

তারার বাণী আকাশ থেকে তোমার রূপ দিল এঁকে

শ্যামল পাতায় থরে থরে আখর রুপালি॥

তোমারবুকের খসা গন্ধ-আঁচল রইল পাতা সে

আমার গোপন কাননবীথির বিবশ বাতাশে।

সারাটা দিন বাটে বাটে নানা কাজে দিবস কাটে,

আমার সাঁঝে বাজে তোমার করুণ ভূপালি॥

Transliteration in English

olo shephali, olo shephali,
amar  sabuj chayar pradoshe tui jbalis dipali॥
tarar bani akash theke   tomar rup dil eke
shjamal patay thare thare akhar rupali॥
tomarbuker khasa gandh-achal rail pata se
amar gopan kananbithir bibash batashe।
sarata din bate bate   nana kaje dibas kate,
amar sajhe baje tomar karun bhupali॥