মনে রবে কি না রবে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
মনে রবে কি না রবে আমারে সে আমার মনে নাই।
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান
গাই॥ চলে যায় দিন, যতখন আছি পথে যেতে যদি আসি কাছাকাছি
তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই—
তাই অকারণে গান গাই॥
ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে—
ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে।
ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ, গান সারা হবে, থেমে যাবে বীন,
যতখন থাকি ভরে দিবে না কি এ খেলারই ভেলাটাই—
তাই অকারণে গান গাই॥
Transliteration in English
Mone rabe ki na rabe aamare se aamar mone naai. Khane khane aasi tabo duware, akaarne gaan gaai. Chole jaay din, jatokhan aachhi pathe jate jodi aasi kaachhakaachhi Tomaro mukher chokito sukher haasi dekhite je chaai - Taai akaarane gaan gaai. Phaaguner phul jaay jhoriya phaaguner abosane - Khoniker muthi dey bhoriya, aar kichhu naahi jaane. Phurayibe din, aalo habe khin, gaan saara habe, theme jaabe bin, Jatokhan thaaki bhore dibe na ki e khelari bhelatai - Taai akaarane gaan gaai.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মনে রবে কি না রবে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মনে রবে কি না রবে আমারে সে আমার মনে নাই।
কারণে গান
গাই॥ চলে যায় দিন, যতখন আছি পথে যেতে যদি আসি কাছাকাছি
তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।