বেদনায় ভরে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, নিয়ো হে নিয়ো।
হৃদয় বিদারি হয়ে গেল ঢালা, পিয়ো হে পিয়ো।
ভরা সে পাত্র, তারে বুকে ক’রে বেড়ানু বহিয়া সারা রাতি ধরে,
লও তুলে লও আজি নিশিভোরে প্রিয় হে প্রিয়। বাসনার
রঙে লহরে লহরে রঙিন হল। করুণ
তোমার অরুণ অধরে তোলো হে তোলো। এ
রসে মিশাক তব নিশ্বাস নবীন উষার পুষ্পসুবাস—
এরই ’পরে তব আঁখির আভাস দিয়ো হে দিয়ো।
Transliteration in English
Bedonaay bhore giyechhe peyaala, niyo hey niyo. Hridayo bidari hoye gelo dhaala, piyo hey piyo. Bhara se paatro, taare buke kore beranu bohiya saara raati dhore, Lawo tule lawo aaji nishi bhor priyo hey priyo. Baasona range lahore lahore rongin holo. Korun tomar orun adhare tolo hey tolo. E rase mishak tabo nishwas nobeen ushar pushposubaas - Eri pare tabo aankhir aabhash diyo hey diyo.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বেদনায় ভরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, নিয়ো হে নিয়ো।
হৃদয় বিদারি হয়ে গেল ঢালা, পিয়ো হে পিয়ো।
ভরা সে পাত্র, তারে বুকে ক’রে বেড়ানু বহিয়া সারা রাতি ধরে,
লও তুলে লও আজি নিশিভোরে প্রিয় হে প্রিয়। বাসনার
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।