দুঃখ এ নয়
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
দুঃখ এ নয়, সুখ নহে গো— গভীর শান্তি এ যে
আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে।
ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারে
সাথে করে নিল আমায় জন্মমরণপারে—
এল পথিক সেজে।
চরণে তার নিখিল ভুবন নীরব গগনেতে
আলো-আঁধার আঁচলখানি আসন দিল পেতে। এত
কালের ভয় ভাবনা কোথায় যে যায় সরে,
ভালোমন্দ ভাঙাচোরা আলোয় ওঠে ভ’রে
কালিমা যায় মেজে।
Transliteration in English
Dukhha e noy sukh nahe go - gobhir shaanti e je Amar sakol chhaariye giye utthlo kothay beje. Chhaariye griho, chhaariye aaram, chhaariye aapanare Saathe kore nilo aamay janmomaronopaare - Elo pothik seje. Charone taar nikhilo bhuban nirabo gagonete Aalo-aandhar aanchalkhani aason dilo pete. Eto kaaler bhoy bhaabona kothay je jaay sare, Bhaalomondo bhaangachora aaloy otthe bhore - Kaalima jaay meje.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দুঃখ এ নয়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দুঃখ এ নয়, সুখ নহে গো— গভীর শান্তি এ যে
আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে।
ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারে
সাথে করে নিল আমায় জন্মমরণপারে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।