শুধু যাওয়া আসা

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
শুধু আলো-আঁধারে
কাঁদা-হাসা। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে
যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,
শুধু নব দুরাশায় আগে চ’লে যায়—
পিছে ফেলে যায় মিছে আশা।
অশেষ বাসনা লয়ে ভাঙা বল,
প্রাণপণ কাজে পায় ভাঙা ফল,
ভাঙা তরী ধ’রে ভাসে পারাবারে,
ভাব কেঁদে মরে— ভাঙা ভাষা।
হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়,
আধখানি কথা সাঙ্গ নাহি হয়,
লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে
শুধু আধখানি ভালোবাসা।

Transliteration in English

Shudhu jaawa aasa shudhu srote bhaasa,
Shudhu aalo-aandhare knaada-haasa.
Shudhu dekha paawa shudhu chhnuye jaawa.
Shudhu dure jete jete knede chaawa,
Shudhu nabo durashay aage chole jaay -
Pichhe phele jaay michhe aasha.
Asheso baasona loye bhaanga bal,
Praanpon kaaje paay bhaanga phal,
Bhaanga tori dhore bhaase paarabare,
Bhaabo knede more - bhaanga bhaasa.
Hridaye hridaye aadho porichoy,
Aadhkhani katha saango naahi hoy,
Laaje bhaye traase aadho-bishwase
Shudhu aadhkhani bhalobaasa.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“শুধু যাওয়া আসা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“শুধু যাওয়া আসা” গানটি শুরু হয়:

শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
শুধু আলো-আঁধারে
কাঁদা-হাসা। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে
যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“শুধু যাওয়া আসা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“শুধু যাওয়া আসা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“শুধু যাওয়া আসা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“শুধু যাওয়া আসা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান