আলো আমার, আলো
দেখা হয়েছে: 6
Bangla Lyrics
আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা,
আলো নয়ম-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা। নাচে
আলো নাচে, ও ভাই, আমার প্রাণের কাছে— বাজে
আলো বাজে, ও ভাই, হৃদয়বীণার মাঝে— জাগে আকাশ,
ছোটে বাতাস, হাসে সকল ধরা। আলোর
স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। আলোর
ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী। মেঘে
মেঘে সোনা, ও ভাই, যায় না মানিক গোনা—
পাতায় পাতায় হাসি, ও ভাই, পুলক রাশি রাশি—
সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা।
Transliteration in English
Aalo aamar, aalo ogo, aalo bhuban-bhara, Aalo nayon-dhowa aamar, aalo hriday-hara. Naache aalo naache o bhaai, aamar praaner kaachhe. Baaje aalo baaje o bhaai, hridraybeenar maajhe - Jaage aakash, chote baatas, haase sakol dhara. Aalor srote paal tulechhe haajar projapoti. Aalor dheuye utthlo mete mollika maaloti. Meghe meghe sona o bhaai, jaay na maanik gona. Paatay paatay haasi o bhaai, pulak raashi raashi - Suronodir kul dubechhe sudha-nijhar-jhara.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আলো আমার, আলো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা,
আলো নয়ম-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা। নাচে
আলো নাচে, ও ভাই, আমার প্রাণের কাছে— বাজে
আলো বাজে, ও ভাই, হৃদয়বীণার মাঝে— জাগে আকাশ,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।