আমার মিলন লাগি তুমি
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে!
তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে?
কতকালের সকাল-সাঁঝে তোমার চরণধ্বনি বাজে,
গোপনে দ্রুত হৃদয়-মাঝে গেছে আমায় ডেকে॥
ওগো পথিক, আজকে আমার সকল পরান ব্যেপে
থেকে থেকে হরষ যেন উঠছে কেঁপে কেঁপে। যেন
সময় এসেছে আজ ফুরালো মোর যা ছিল কাজ-
বাতাস আসে, হে মহারাজ, তোমার গন্ধ মেখে॥
Transliteration in English
Aamar milan laagi tumi aaschho kobe theke ! Tomar chandro surjyo tomay raakhbe kothay dheke ? Katokaaler sakal snaajhe tomar charondhwoni baaje, Gopane dut hriday maajhe gechhe aamay deke. Ogo pothik, aajke aamar sakol paran byepe Theke theke harosho jeno utthchhe knepe knepe. Jeno samay esechhe aaj phuralo mor jaa chhilo kaaj - Baatas aase, hey maharaj, tomar gandho mekhe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার মিলন লাগি তুমি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে!
তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে?
কতকালের সকাল-সাঁঝে তোমার চরণধ্বনি বাজে,
গোপনে দ্রুত হৃদয়-মাঝে গেছে আমায় ডেকে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।