অনেক দিনের আমার যে গান
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে
তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও কোন্ বাতাসে।
যে ফুল গেছে সকল ফেলে গন্ধ তাহার কোথায় পেলে,
যার আশা আজ শূন্য হল কী সুর জাগাও তাহার আশে।
সকল গৃহ হারালো যার তোমার তানে তারি বাসা,
যার বিরহের নাই অবসান তার মিলনের আনে
ভাসা। কালো যেই নয়নবারি তোমার সুরে কাঁদন তারি,
ভোলা দিনের বাহন তুমি স্বপন ভাসাও দূর আকাশে।
Transliteration in English
Anek diner aamar je gaan aamar kaachhe phire aase Tire aami shudhai, tumi ghure berao kon baatase. Ja phul gechhe sakol phele gandho taahar kothay pele, Jaar aasha aaj shunyo holo ki sur jaagao taahar aashe. Sakal griho haaralo jaar tomar taane taari baasa, Jaar biraher naai abosan taar miloner aane bhaasa. Sukalo jei nayonbaari tomar sure knaadon taari, Bhola diner baahon tumi swapon bhaasao dur aakashe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“অনেক দিনের আমার যে গান” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
নেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে
তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও কোন্ বাতাসে।
যে ফুল গেছে সকল ফেলে গন্ধ তাহার কোথায় পেলে,
যার আশা আজ শূন্য হল কী সুর জাগাও তাহার আশে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।