ওগো দখিন হাওয়া, ও পথিক
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া, দোদুল দোলায় দাও দুলিয়ে
নূতন-পাতার-পুলক-ছাওয়া পরশখানি দাও বুলিয়ে। আমি
পথের ধারের ব্যাকুল বেণু, হঠাৎ তোমার সাড়া পেনু গো—
আহা, এসো আমার শাখায় শাখায় প্রাণের গানের
ঢেউ তুলিয়ে। ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া, পথের ধারে আমার
বাসা। জানি তোমার আসা-যাওয়া, শুনি তোমার পায়ের
ভাষা। আমায় তোমার ছোঁওয়া লাগলে পরে একটুকুতেই কঁপন ধরে গো—
আহা, কানে কানে একটি কথায় সকল কথা নেয় ভুলিয়ে।
Transliteration in English
Ogo dokhin haawa, o pothik haawa, dodul dolay daao duliye. Nutan-paatar-pulak-chhaawa paroshkhani daao buliye. Aami pather dharer byakul benu hatthat tomar saara penu go - Aaha, eso aamar shaakhay shaakhay praaner gaaner dheu tuliye. Ogo dokhin haawa, o pothik haawa, pather dhare aamar baasa. Jaani tomar aasa-jaawa, shuni tomar paayer bhaasa. Aamay tomar chhowa laagle pare ektukutei knaapon dhare go - Aaha, kaane-kaane ekti kathay sakol katha neye bhuliye.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওগো দখিন হাওয়া, ও পথিক” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া, দোদুল দোলায় দাও দুলিয়ে
নূতন-পাতার-পুলক-ছাওয়া পরশখানি দাও বুলিয়ে। আমি
পথের ধারের ব্যাকুল বেণু, হঠাৎ তোমার সাড়া পেনু গো—
আহা, এসো আমার শাখায় শাখায় প্রাণের গানের
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।