ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে,
দেখা হয়েছে: 18
Bangla Lyrics
ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে,
আমি কেন একলা বসে এই বিজনে॥
বাঁধন টুটে উঠবে ফুটে শিউলিগুলি,
তাই তো কুঁড়ি কানন জুড়ি উঠছে দুলি,
শিশির-ধোওয়া হাওয়ার ছোঁওয়া লাগল বনে–
সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন-মনে॥
বনের পথে কী মায়াজাল হয় যে বোনা,
সেইখানেতে আলোছায়ার চেনাশোনা।
ঝরে-পড়া মালতী তার গন্ধশ্বাসে
কান্না-আভাস দেয় মেলে ওই ঘাসে ঘাসে,
আকাশ হাসে শুভ্র কাশের আন্দোলনে–
সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন-মনে॥
রাগ: পিলু
তাল: দাদরা – খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ ভাদ্র, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: মিউনিক
Transliteration in English
chutir bashi bajal je oi nil gagne, ami ken ekla base ei bijne॥ badhan tute uthbe phute shiuliguli, tai to kuri kanan juri uthche duli, shishir-dhooa haoar chooa lagal bane– sur khuje tai shunje takai apan-mane॥ baner pathe ki mayajal hay je bona, seikhanete alochayar chenashona। jhare-para malti tar gandhshbase kanna-abhas dey mele oi ghase ghase, akash hase shubhr kasher andolne– sur khuje tai shunje takai apan-mane॥ rag: pilu tal: dadra – khemta rachnakal (banggabd): 31 bhadr, 1333 rachnakal (khrishtabd): 17 septembar, 1926 rachnasthan: miunik